ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে শেড তৈরির সময় ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৩৯

গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত হোসেন(২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় ভাড়া থাকতেন রিফাত।

নিহতের রিফাত হোসের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’

এ বিষয়ে শ্রীপুর থানার (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান