ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৫৩

কালীগঞ্জে পৌর এলাকার মুনসুপুর গ্রাম হতে এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।স্থানীয় ও  সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) আনুমানিক রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মুনসুরপুর এলাকায় অভিযান চালায়।

এসময় পৌর এলাকার মুনসুরপুর মধ্যপাড়া আমতলা মোড় হতে রাসেল (৪৫) নামে এক মাদক কারবারিকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করে। এসময় সে পাকা রাস্তার উপর দাড়িয়ে মাদক সেবীদের কাছে সে গাঁজা বিক্রি করছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানায়, রাসেল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক কারবারি রাসেল মুনসুরপুর এলাকার  চান মিয়ার পূত্র। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫)১১/২৪।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আসামীর দেহ তল্লাশি করে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামী।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে গাজীপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত