বগুড়ায় ৫০৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সোয়া তিনটার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণ ফেনসিডিলসহ তাদের গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
জানা যায়, প্রাইভেট কারের ভিতর পিছনে বিশেষভাবে রক্ষিত কাপড়ের ০২টি ট্রলি ব্যাগ এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতর ফেনসিডিলগুলো বিশেষভাবে সাজানো ছিল।
গ্রেফতারকৃতরা হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ঝেউর চড়ুইগাঁতি গ্রামের লুদু মিয়ার পুত্র রবিউল আলম (৩৯), কাসুয়া বেহারী পাড়ার শহিদ হোসেনের পুত্র শামিম হোসেন (২৮) ও ইয়াজ আলী মুন্সীর পুত্র আলিম উদ্দিন (৫০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ