ভোক্তা অধিকার আইনে কালীগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কালীগঞ্জে প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি ও প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
আসামীরা হলেন দোলান বাজার এলাকার রাসেল পোল্ট্রির মালিক আলী আজগরের পূত্র রাইসুল ইসলাম (৩০), মামা ভাগিনা ষ্টোরের মালিক ও মৃত মহাব্বত আলীর পূত্র আব্দুল জলিল(৫২) এবং সুমন ট্রেডার্সের মালিক মৃত মনির উদ্দিনের পূত্র ফজলুল হক(৫৮)। তিন ব্যবসায়ীকে তিন মালায় মোট চার হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
T.A.S / T.A.S
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ