রেগে ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম
একের পরে এক হিট ‘আইটেম নাচ’ রয়েছে তার ঝুলিতে। কিন্তু বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল নোরা ফতেহিকে। পরপর বেশ কিছু কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলেন তিনি। ভেঙে পড়েছিলেন নোরা। যার ফলে মানসিক স্বাস্থ্যও ব্যাহত হয়েছিল।
মুম্বাইয়ে গিয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্য মোটেই সৎ ছিল না। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যোগ পরিচয় করিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ভয়ংকর পরিস্থির মুখে ফেলেছেন অভিনেত্রীকে।
একটা সময় নোরার মনে হয়েছিল, অভিনয় জগতে কিছু করে উঠতে না পারলে বাড়ি ফিরে গিয়ে কলেজে ভর্তি হবেন। নোরা বলেন, ‘আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কইফ হতে চাই। এসন শুনে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল।’
বহু মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন নোরা। যশরাজের ছবির জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান পেয়েছিলেন তিনি। এই ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন।অডিশন দেওয়ার পরে বেশ সন্তুষ্টই ছিলেন তিনি। নোরার ভাষায়, ‘আমি দারুণ অভিনয় করেছি। কাজটা পাবই, এমন আত্মবিশ্বাস ছিল।’
কিন্তু সেই আশা মোটেই পূরণ হয়নি। উল্টো অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, তিনি মোটেই ভালো অডিশন দেয়নি।
নোরা বলেন, ‘এটা শুনে আমি ভেঙে পড়েছিলাম। মনে আছে, নিজের মোবাইল ফোনটা ভেঙে ফেলেছিলাম। এত রাগ হয়েছিল, ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম।’
২২ বছর বয়সে ভারতে আসেন এই অভিনেত্রী। উদ্দেশ্য ছিল, মুম্বাইয়ের অভিনয় জগতে জায়গা করে নেবেন। ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন নোরা। এরপর একাধিক আইটেম গানে কোমড় দোলাতে দেখা গেছে তাকে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ