বেবিচকে নাফিসা হোসাইন মারওয়া শিশু দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন
০৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে ‘নাফিসা হোসাইন মারওয়া শিশু দিবাযত্ন কেন্দ্র’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এই কেন্দ্রের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব জনাব নাসরীন জাহান (Nasreen Jahan)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।
উল্লেখ্য, শিশু দিবাযত্ন কেন্দ্রটি শহিদ নাফিসা হোসাইন মারওয়ার নামে নামকরণ করা হয়েছে, যিনি সাহসিকতার সঙ্গে জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকালে ৫ আগস্ট ২০২৪ তারিখে সাভারে গুলিতে শহীদ হন। তিনি সাহাজ উদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
এই কেন্দ্রের মাধ্যমে বেবিচক কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা, তাদের সন্তানদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশে রাখতে পারবেন, যা তাদের কর্মক্ষেত্রে আরও মনোযোগী হতে সহায়তা করবে। ০৬ মাস থেকে ০৩ বছর বয়সী ৩০ জন শিশু এই ডে-কেয়ার সেন্টারে থাকার সুযোগ পাবে। এখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে সাউন্ডলেস স্লিপিং এরিয়া, প্লে-জোন, ব্রেস্ট ফিডিং কর্নার, ফুড জোন, রিডিং জোন এবং টেলিভিশন। এ ছাড়াও, শিশুদের সেবা ও সুরক্ষার জন্য রয়েছে ওভেন, ফ্রিজ, শিশুদের উপযোগী ওয়াশরুম, গিজার, ওয়াটার পিউরিফায়ার, রাইডস এবং খেলনা। শিশুদের সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করতে কেন্দ্রটিতে পর্যাপ্তসংখ্যক কর্মী ও প্রাক-প্রাথমিক শিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য যে, বেবিচক চেয়ারম্যানের উদ্যোগে বেবিচকে কর্মরত মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তার লক্ষ্যে “নাফিসা হোসাইন মারওয়া শিশু দিবাযত্ন কেন্দ্র” স্থাপনের এই মহৎ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদ নাফিসা হোসাইন মারওয়ার বাবা ও বোন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুগ্ধের ভাই স্নিগ্ধ, বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (এটিএম), সদস্য (অর্থ), সদস্য (নিরাপত্তা), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক গণমাধ্যম ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই