ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘কাঁটা চামচ’ নিয়েই ব্যাট করলেন শোয়েব মালিক!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:১৮

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যাট করার সময় এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেললেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শোয়েব মালিক। সাধারণত ক্রিকেটাররা যে সু পরে ব্যাট করেন, তার নীচে স্পাইক ছাড়া আর অন্য কিছু থাকার কথা নয়। তবে সিপিএলের ম্যাচ চলাকালীন শোয়েবের বুটের তলায় ছিল কাঁটা চামচ! আর তা নিয়েই ব্যাট করেন তিনি।

শুনতে অবাক লাগলেও সিপিএলে গতকাল ঘটেছে এমনই অদ্ভুত ঘটনা। ব্যাপারটি ক্রিকেটের ইতিহাসে একেবারে নজিরবিহীন। সাম্প্রতিককালে এমন কোনও কিছুর উদাহরণ নেই। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ঘটে যাওয়া সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। 

সিপিএলে গতকাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যাট করছিলেন শোয়েব মালিক। ব্যাটিংয়ের সময়ে হঠাৎই স্ট্যাম্প ক্যামে ধরা পড়ে যায় শোয়েবের জুতোর তলায় জুড়ে আছে একটি কাঁটা চামচ!

লাইভ সম্প্রচারে সেই ছবি ধরা পড়ে। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি শোয়েব মালিক নিজেও। পরবর্তীতে তিনি তা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে জুতোর সোল থেকে কাঁটা চামচটি ছাড়িয়ে নেন শোয়েব।

গায়ানার এদিনকার ম্যাচটি ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে। ম্যাচে হারের মুখ দেখতে হয় শোয়েবদের। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হন শোয়েব। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে শোয়েবের দল। অন্যদিকে, তিনে তিন জয়ে যথারীতি শীর্ষে প্যাট্রিয়টরা।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে