ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় ডা: তাহমিনা সোলতানা ডেজী'র তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম'


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৪৩

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রোপাচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বুধবার সকালে উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে তিন সন্তান প্রসব করেন লাকি আক্তার (২৪)। শিশুদের মা লাকি আক্তার পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজীজনগর এলাকার নাজীম উদ্দিনের স্ত্রী।

নবজাতকের বাবা নাজীম উদ্দিন বলেন, একসঙ্গে আমি তিন সন্তান পেয়েছি। আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই এতে খুশি। এ খবর ছড়িয়ে পড়লে অনেক লোকজন দেখতে আসছেন, ছবি তুলছেন। তিনি আরও জানান, আমরা আর্থিকভাবে দুর্বল তাই হাসপাতালের চিকিৎসক ডা. তাহমিনা সোলতানা ডেজীর আন্তরিক প্রচেষ্ঠায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়। আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।

চিকিৎসক ডা. তাহমিনা সোলাতানা জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হলেও মা এবং বাচ্চারা উভয়েই সুস্থ আছে।

নাজীম উদ্দিন ও লাকি আক্তারের সাংসারিক জীবন শুরু হয় কয়েক বছর আগে। দাম্পত্য জীবনে গর্ভবতী হন লাকি আক্তার।আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করার পর চিকিৎসক জোড়া সন্তানের কথা বললেও প্রসব বেদনায় হাসপাতালে ভর্তি হন প্রসুতি। শেষপর্যন্ত জন্ম নিল একসাথে তিন ছেলে সন্তান।

T.A.S / T.A.S

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন