ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির সম্মেলন অনুষ্ঠিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:৫০

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা হলরুমে মুক্তিযোদ্ধাদের আয়োজনে ও মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির তত্বাবধানে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমিটির সমম্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনিত সাবেক  সংসদ সদস্য পদপ্রর্থী ও কেন্দ্রীয় বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাহান্দার অলী জাহান, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির প্রধান সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (আঃ) এবিএম নুরুল আলম, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ গোলাম সরোয়ার, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আলি হোসেন, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন তোতা, যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহম্মেদ , বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, কালকিনি পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা সম্মেলনে অংশগ্রহন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মাহবুবা ইসলাম।

T.A.S / T.A.S

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.