পাইকগাছায় বিএনপির ধরিয়ে দেওয়া সেই দুই ইউপি মেম্বারকে কারাগারে প্রেরণ
খুলনার পাইকগাছায় বিএনপি কর্তৃক পুলিশকে ধরিয়ে দেওয়া সেই দুই ইউপি মেম্বারকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রিমান্ড শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
জানা গেছে, গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিচে বিএনপির নেতাকর্মীরা পুলিশের এজহার নামীয় লতা ইউপির দুই সদস্য ফেরদৌস সরদার ও পুলকেশ রায়কে ধরে পুলিশে সোপর্দ করে।মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনা গ্রামের আবুল কালাম সরদারের বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ওই ঘটনায় আবুল কালাম সরদার ৬০ লাখ ৭০ হাজার টাকার ক্ষতির অভিযোগ এনে ২০২৪ সালের ২২ আগস্ট লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে ১ নং আসামি করে ২৪ জন এজহার নামীয় ও অজ্ঞাত ৫০/৬০ জনের নামে থানায় মামলা করে। ওই মামলায় গত ২২ অক্টোবর পুলিশ এজহার নামীয় দুই ইউপি সদস্য ফেরদৌস সরদার ও পুলকেশ রায়কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে পুলিশ ৩ দিনের রিমান্ড আবেদন করে। গত সোমবার রিমান্ড শুনানী অন্তে আদালতের বিজ্ঞ বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে।
পাইকগাছা থানার ওসি তদন্ত তুষার কান্তি দাস জানান, দুই ইউপি সদস্যকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন