ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৬-১১-২০২৪ বিকাল ৬:১৭

শেরপুরের নালিতাবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পেয়েছেন ৩ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। কৃষি মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত থেকে প্রণোদনা কর্মসূচীর অধীনে এসব সার-বীজ বিতরণ করা হয়।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে  উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদের তত্বাবধানে উপজেলা পরিষদ মাঠে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ সকালের সময়কে বলেন, চলতি মৌসুমে ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১৯০ জন কৃষকের মাঝে গম বীজ, ১৮০ জনকে ভুট্টা বীজ,  ৩০ জনকে পেঁয়াজ বীজ  ও ফসলের বরাদ্দ অনুযায়ী রাসায়নিক সার বিতরণ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মওদুদ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, উপকারভোগী কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত