ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

আত্রাই বিএনপির সভাপতি রেজু, সম্পাদক তছলিম উদ্দীন নির্বাচিত


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৪ বিকাল ৬:৫৯

নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আহসানগঞ্জ আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটে এসএম রেজাউল ইসলাম রেজু সভাপতি এবং তছলিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি,সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫৬৮ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম রেজু আনারস প্রতিকে ৪৮৭ ভোট, সাধারণ সম্পাদক পদে তছলিম উদ্দীন মোরগ প্রতিকে ২৯৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক মই প্রতিকে ৩৩০ ভোট ও একই পদে কামরুল হাসান সাগর গোলাপ ফুল প্রতিকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিকেল তিনটায় আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল,কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন,নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম ধলু, শহিদুল ইসলাম টুকু,আমিনুল হক বেলাল,মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা, রাণীনগর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এছাহক আলীসহ জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব