ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে দুর্বৃত্তরা তুলে নিয়ে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৬-১১-২০২৪ বিকাল ৭:১৭

পটুয়াখালীতে চতুর্থ শ্রেনীর এক সরকারি কর্মচারীকে জোরপূর্বক বাইকে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৩ লাখ টাকা, মোটর বাইক ও মোবাইল ফোন নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

ভিকটিম পটুয়াখালী সিভিল সার্জন অফিসের স্টাফ জেলা চতুর্থ শ্রেনীর সরকারি কর্মচারি সমিতির সভাপতি হারুন অর রশিদ ৫ নভেম্বর বরিশালে তার ভায়রার কাছে থেকে পাওনা নগদ ৩ লাখ টাকা নিয়ে তার নিজস্ব মোটর সাইকেল যোগে ওইদিন রাত আনুমানিক ৯. ১৫ মিনিট সময় পটুয়াখালীর বড় চৌরাস্তার মোড়ের দক্ষিন পাশে একটি চা দোকানে চা খেয়ে তার টাউন বহালগাছিয়া বাসার উদ্দেশ্যে তার মোটর সাইকেলে উঠার সময় ৪/৫ টি মোটর সাইকেলে ৮/১০ সশস্ত্র সন্ত্রাসী তাকে জোরপূর্বক মোটর সাইকেলা তুলে বাঁধঘাটের দক্ষিনে গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় নিয়ে মারধর করে ৩ লাখ টাকার ব্যাগ, একটি VIV-Y-27 মডেলের একটি মোবাইল সেট ও মোটর সাইকেলটি নিয়ে যায়।

পরে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হেতালিয়া বাঁধঘাটের উত্তর পাশের সড়কে পশ্চিম দিকে মাদক নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে হত্যার পরিকল্পনার টের পেয়ে জীবন বাঁচার জন্যে মোটর সাইকেল থেকে লাফিয়ে সেখানে রাজ্জাক এর ঘরে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাজ্জাকের ঘরে ঢুকে ৭/৮ জন সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধাড়াল চা-পাতি  দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে বীরদর্পে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ হারুন অর রশিদকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থান সমূহ পরিদর্শন করে  সন্ত্রাসীদের আটক ও ছিনতাই হওয়া টাকা, মোটর সাইকেল ও মোবাইল উদ্ধারের কাজ চলছে বলে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে হাসপাতালে চিকিৎসারত ভিকটিম হারুন অর রশিদ ও তার স্বজনরা জানান।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন