ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিদেশী পিস্তল ও গোলাবারুদ সহ বিএনপি নেতা আটক


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১১:৩৭

পটুয়াখালীর মির্জাগঞ্জে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১ টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গোলাবারুদ সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুবিদখালী এলাকার তার নিজ বাসভবনের পৃথক দুটি কক্ষ থেকে গোলাবারুদ ও পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

তিনি বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরী। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান