এই বার্সেলোনাকে থামাবে কে?
বর্তমান বিশ্বের সবেচেয়ে সেরা ফুটবল ক্লাব কোনটি? ফুটবলের খোঁজ খবর রাখে এমন কাউকে এই প্রশ্ন করা হলে এক বাক্যে উত্তর আসবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকও মানতে বাধ্য হবে বর্তমানে বার্সার ধারেকাছেও কোন ক্লাব নেই। জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে কাতালান ক্লাবটি। ফুটবল অঙ্গনে তাই এরইমধ্যে প্রশ্ন উঠে গেছে গোলের পর গোল করে যাওয়া এই বার্সেলোনাকে থামাবে কে?
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও তার দলের এই অসাধারণ ফর্ম অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাতটি ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছে বার্সা। এই সাতটি জয়ের প্রতিটিতেই অন্তত তিনটি করে গোল করেছে তারা যার মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি করে গোলও এসেছে।
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে বার্সেলোনা ইতিমধ্যে ৫৫টি গোল করেছে, ম্যাচপ্রতি গড়ে যা ৩.৪ গোলের বেশি। ফ্লিক জানান, ফুটবলের প্রতি খেলোয়াড়দের ভালোবাসাই তাদের এই পারফরম্যান্সের চালিকাশক্তি।
‘পারফরম্যান্স চমৎকার,’ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন ফ্লিক। ‘আমি দলের খেলা উপভোগ করছি। এই ফলাফলই বলছে তারা কতটা মনোযোগী। মাঠে পরিকল্পনা বাস্তবায়নের প্রতি তাদের প্রতিজ্ঞা দেখে ভালো লাগছে।’
বার্সেলোনা ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন বা ততোধিক গোল করেছে এবং ২০১৭ সালের পর প্রথমবারের মতো সব প্রতিযোগিতায় টানা সাতটি ম্যাচে তিন বা ততোধিক গোলের কৃতিত্ব অর্জন করেছে। রবার্ট লেভানডফস্কি ও রাফিনিয়া এই গোলবন্যায় সবচেয়ে বড় অবদান রেখেছেন। বুধবারের ম্যাচেও দুজনেই গোল করেন। লেভানডফস্কি জোড়া গোল করেন এবং এটি ছিল তার মৌসুমের ১৮ ও ১৯ নম্বর গোল, যা চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যাকে ৯৯-এ পৌঁছে দিয়েছে।
কৌতুক করে ফ্লিক বলেন, ‘আগে জানলে হয়তো আমি ওকে বদলাতাম না। তবে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের কথাও ভাবতে হয়েছে।’
ডিফেন্ডার জুলেস কুন্ডেও ম্যাচে উজ্জ্বল ভূমিকা রেখেছেন, ডান দিক থেকে তিনটি গোলে সহায়তা করেছেন। ফ্লিক বলেন, ‘জুলেস পুরো দলের জন্য অনুকরণীয় উদাহরণ। অনেকেই এই মৌসুমে উন্নতি করেছে এবং জুলেস একজন প্রকৃত পেশাদার।’
তবে ম্যাচে সামান্য অস্বস্তি বয়ে এনেছে ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক পাউ কুবারসির মুখে আঘাত পাওয়া। ফ্লিক জানান, এটি গুরুতর নয়, কয়েকটি সেলাই লেগেছে মাত্র এবং তিনি সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন বলে আশাবাদী।
এই জয়ে নতুন চ্যাম্পিয়নস লিগ টেবিলে শীর্ষ আটে উঠে এসেছে বার্সেলোনা, আর তাদের জয়ের এই ধারার পেছনে রয়েছে ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা ও প্রতিযোগিতার মানসিকতা।
T.A.S / T.A.S
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?