অবিশ্বাস্য হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। ঘরে বাইরে টানা বিপর্যয়ের পর আফগানিস্তান সিরিজে স্বস্তির আশায় ছিল বাংলাদেশ। গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে।
এরপরই এসেছে অস্বস্তির খবর। এদিন ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। আর এই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকে বলতে গেলে ছিটকে গেছেন মুশফিক।
উইকেটকিপার এই ব্যাটারকে নিয়ে পরবর্তী ম্যাচে অনিশ্চয়তার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলছিলেন, 'গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো হলেই বাকিটা জানা যাবে।'
এর আগে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থেমে গেছে বাংলাদেশ।
যদিও টার্গেট তাড়ায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল টিম টাইগার্স। ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তরা।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি