শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ
গাজীপুরের শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।
শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না।
তাই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন অংশীজন জড়িত, যেমন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এজন্যই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দাতা পরিবারের সদস্য আজিজুল হক সরকার,এনামুল হক সরকার, কফিল উদ্দিন সরকার, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খলিলুর রহমান, নাজমুল ইসলাম, সেলিমা রেজা, আইরিন সুলতানা, হাবিবুল্লাহ্ খান,সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ আনসারী, সাংবাদিক ও শিশু সংগঠক আবু সাঈদ সহ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু