ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মিজানুর রহমান মিনু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:৩

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।  

তিনি বলেন, ৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকেকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা।  

এর আগে,বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭ টায় নগরীর জিরোপয়েন্ট বড় মসজদি চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু।

এদিকে,নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশীদসহ নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

T.A.S / T.A.S

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ