ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:২৩

৭ নভেম্বর'২৪ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ময়মনসিংহ মহাসড়কে ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণ ও প্রথম আলো, ডেইলি স্টার এবং এই বাংলা সহ ফ্যাসিস্ট মিডিয়া বন্ধের দাবিতে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন, রাজউকের ইঞ্জিনিয়ার ও বিভিন্ন পেশাজীবী মানুষের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমদ তানভির।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমদ তানভির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার ২৪ এর আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে বিভিন্ন সরকারি দপ্তরে থেকে স্বৈরাচারী প্রভাব বিস্তার করছে। বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক'র কর্মকর্তাদের দুর্নীতি এখনো বহাল তবিয়তে রয়েছে, এই কর্মকর্তারা টাকার বিনিময়ে প্লান পাশ দেন, আর টাকা না দিলে বিল্ডিংয়ের প্লান সর্বনাশ করে দেন এই অসাধু কর্মকর্তারা।

তিনি তার বক্তব্যে আরো বলেন, তাদের ঘুষ দূর্নীতি রোষানল থেকে মুক্তি পায়নি মসজিদের প্লান পাশও। গত সরকারের আমলে স্বৈরাচারী প্রভাব খাটিয়ে যে দূর্নীতি করেছেন তা এখনো বহাল তবিয়তে অব্যাহত  রয়েছে। রাজউকের জোন-২ এর পরিচালক স্বৈরাচারের দোসর  মোবারক হোসেনের সিন্ডিকেটের দোসরদের অত্যাচারে রাজউকের কর্মকর্তারাসহ ভবনমালিকরা অতিষ্ঠ। মোবারক হোসেনসহ তার দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। 

তিনি আরো বলেন, রাজউকের প্রকৌশলী ইমরুল কায়েসের ঘুষের হাত থেকে রক্ষা পায়নি মুসলমানদের ধর্মীয় উপসানালয় (রাজধানীতুরাগ থানার চন্ডলভোগের) বাইতুন নূর জামে মসজিদও। ঘুষ না দেওয়ায় এখনো সেই মসজিদের প্লান পাশ ঝুলে আছে। যার ফাইল নাম্বার ১০৭/২০ ।

উক্ত বিক্ষোভ সমাবেশে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে গুম ও মামলার স্বীকার হয়েছি এবং সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও প্রথম আলো ও ডেইলি স্টার আমাদের নামে জঙ্গি শিরোনামে রিপোর্ট করেছে যা সংবাদ পত্রের নিয়ম বিরোধী কাজ। প্রথম আলো ও ডেইলি স্টার সহ এই ধরনের পত্রিকার মালিকানা পরিবর্তন ও নিবন্ধন বাতিল করতে হবে এবং মতিউর রহমান ও মাহফুজ আনাম কে দ্রুত গ্রেফতার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের উপদেষ্টা,  মাওলানা ইসহাক খান, মুফতি আতাউর রহমান,বাইতুন মসজিদের সভাপতি আব্দুল মান্নান ও হাজী আমিন উদ্দিনসহ আরো অনেকে।

T.A.S / T.A.S

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার