ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে শহীদ “হৃদয় তরুয়া চত্তর” উদ্বোধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৫:৫০

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হৃদয় তরুয়াকে স্মরণ করে পটুয়াখালীতে "হৃদয় তরুয়া চত্তর" এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৩টায় সার্কিট হাউস সংলগ্ন ঝাউতলা রোডে অবস্থিত এই গোলচত্তরটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বাবা রতন তরুয়া। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার মধ্যে ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও উপসচিব জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিবুল আলম। এছাড়াও, সেনাবাহিনীর মেজর সামিউল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাইনুল হাসান উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সদর থানা সভাপতি কামাল হোসেন এবং ছাত্র প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন তোফাজ্জেল হোসেন, মো: সজিবুল ইসলাম সালমান, রিফায়েত কবির খান, সাগর চৌধুরী, আবু রাইয়ান মো. সাকের, নাজমুল হক সাধীন, মো: সাফায়েত সাফী প্রমুখ।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তার সাহসী ভূমিকা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন তার বক্তব্যে বলেন, "হৃদয় তরুয়ার স্মরণে এই চত্তর তার সাহসী আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে চিরকাল আমাদের সামনে থাকবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

এই বিশেষ চত্তর নির্মাণের মাধ্যমে হৃদয় তরুয়ার স্বপ্ন এবং লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন উপস্থিত সকলেই।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান