তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(০৭ নভেম্বর) সকালে তানোর পৌর এলাকার তানোর পাড়া গ্রামের ফায়ারসার্ভিস মোড়ে। এসময় স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এ আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে রহস্যের গুঞ্জন। কেউ বলছে হত্যা কেউ বলছে আত্মহত্যা, তা নিয়ে বইছে ধোঁয়াসা। তবে পুলিশ প্রশাসন এখনো কিছু বলতে পারছেনা।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়না (৩৮) উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি)`র বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম তার স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের রাস্তার পাশে আমজাদ নামের এক লোকের ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দুই তলায় বসবাস করতেন। বেশকিছু দিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আসছিলো। এ-র জের ধরেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউলের স্ত্রী ময়না। নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়নার বাপের বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের মেয়ে।
এবিষয়ে জানতে নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়নার স্বামী রবিউল ইসলাম ও তার পরিবারের সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ