ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্টের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক বাংলা ৭১-এ কুৎসা রটনা ও অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এফসিসিআইয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের পক্ষে এ নিন্দা জানানো হয়। এই নিন্দা ও প্রতিবাদপত্রে স্বাক্ষর করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. মুনির হোসেন।
বিবৃতিতে তারা বলেন, এফসিসিআইয়ের প্রেসিডেন্ট ফরিদপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ফরিদপুরের স্বনামধন্য ব্যবসায়ী সাবেক পৌর কমিশনার মরহুম শেখ আলাউদ্দিনের ছেলে। পারিবারিকভাবেই তিনি বিগত ১৯৯৬ সাল থেকে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন।
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নিবন্ধিত প্রতিষ্ঠান এবং এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি ১৯৯৮ সালে এফসিসিআইয়ের সদস্যপদ গ্রহণ করেন। তিনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দুবার এফসিসিআইয়ের পরিচালক, একবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে কর্মরত আছেন। তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে দুই শতাধিক জনবল জড়িত রয়েছেন। সরকারের নিয়মাবলী মেনে একাধিকবার জেলার শীর্ষ আয়করদাতা হয়েছেন, যার মাধ্যমে তিনি দেশের চলমান উন্নয়নযজ্ঞে অবদান রেখে চলেছেন।
আমরা মনে করি, দেশ ও সমাজের একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তিনি তার অবস্থান হতে ভূমিকা রেখে চলেছেন। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই প্রতিবাদ জানিয়েছে আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের পক্ষে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু