ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নিখোঁজের দুইদিন দিন পর যুবকের লাশ উদ্ধার


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৮

পটুয়াখালীতে নিখোঁজের দুইদিন পরে লাউকাঠী নদীতে ভেসে উঠলো আল-আমিন খন্দকার নামে এক যুবকের লাশ। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শহর সংলগ্ন লাউকা‌ঠি সরকারি গোডাউন ঘাট নদীর উত্তরপাড় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আ‌মিন খন্দকার সদর উপজেলার ইটবা‌ড়িয়া ইউনিয়নের ১নং ব্রিজ এলাকার মৃত খালেক খন্দকারের ছেলে এবং তি‌নি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে আল আমিন কাজে যোগদানের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের ১‌দিন প‌রে বৃহস্পতিবার বিষয়‌টি মৌ‌খিকভাবে স্থানীয় পু‌লিশ‌ প্রশাসনকে জানানো হয়। এরপর থেকে তার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আজ সকালে শহরের পাশের লাউকাঠি নদীর উত্তরপাড় সরকারি গোডাউন ঘাট সংলগ্ন জায়গায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইম‌তিয়াজ মাহমুদ জানান, শুক্রবার সকালে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান