ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কপোতাক্ষের ভাঙ্গনের কারণে পাইকগাছাসহ দক্ষিণাঞ্চলের সাথে বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বিছিন্নের আশংকা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:২৮

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে দরগামহল,রামনাথসহ ৫ টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। যেকোন মুহুর্তে দরগামহল ও রামনাথপুর সংলগ্ন পিচের রাস্তা ভেঙ্গে পাইকগাছার সাথে খুলনাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার  আশংকা করছে সর্বসাধারণ।

সরজমিনে গেলে সস্থানীয়রা জানান, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ের দরগামহল,রামনাথপুর, হবিবনগর মালত,আগড়ঘাটা গ্রাম। আগড়ঘটা বাজার দর্গামহল রামনাথপুর কাটাখালী পুজামন্ডব পর্যন্ত কপোতাক্ষ নদে ভাঙ্গন অব্যহত রয়েছে। ইতোমধ্যে হাবিনগর,দরগামহল,ও রামনাথপুর গ্রাম প্রায় সম্পুর্ণ বিলীন হয়ে গেছে। অবসষ্ঠিত নদের ধার দিয়ে থাকা খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাশে অস্থায়ী বসবাসকারী ২১ টি পরিবার চরম হুমকির মুখে বলে জানান স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল মজিদ। স্থানীয়রা জানান,যেকোন মুহূর্তে পিচের প্রধান সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলের সড়ক পথে যাতয়ত বন্ধ হয়ে পড়বে এমন আতংকে এলাকাবাসী। 

জানা যায়,ইতোমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় ৫হাজার পরিবার, রামনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রদুত সংঘ,হমালোপাড়া পুজা মন্ডব, মাজার,বাজারসহ ঐতিহাসিকদর্গামহল জামে মসজিদ। খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পরিবর্তন ঘটেছে দুবার।

অতি সম্প্রতি স্থানীয় সৈয়দ রুহুল আমিন, রুস্তম আলী গাজী,  আব্দুল জব্বার সরদার, শেখ আরিফ হোসেন সাধন বিশ্বাসদের ২৫-৩০টি পরিবারের একাংশ নদীগর্ভে চলে গেছে।  বর্তমান তাদের অসহায়ত্বের মধ্যে নির্ঘুম রাত-দিন কাটছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের নিকট চিঠির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত