ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় অস্ত্রসহ ৭ যুবক গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৩২

বগুড়ায় অস্ত্রসহ ৭ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পূর্ব বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ শজরের দত্তবাড়ি তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সার ভেতর থেকে চাইনিজ কুড়াল, চাপাতি ও বার্মিজ চাকুসহ এদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২৪), গোকুল পলাশবাড়ি এলাকার মোমিন মন্ডলের ছেলে সিএনজি চালক মামুন ইসলাম (২৩), সদর থানার চালিতাবাড়ি এলাকার মন্টু প্রামানিকের ছেলে মেহেদী হাসান (২৪), গোকুল বোরহান গেট এলাকার নাহিনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (২০), শিবগঞ্জ উপজেলার মহাস্থান মোল্লাপাড়ার আবু সাইদের ছেলে জহির মোল্লা (১৯), মহাস্থান পাথরপাড়ার ইমদাদুল হকের ছেলে রিমন আহমেদ (১৮) এবং মহাস্থান প্রতাব বাজু এলাকার মজনু মিয়ার ছেলে রহমত স্বপ্ন (১৮)। গ্রেফতারকৃতরা একসময় কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ছিনতাই বা ডাকাতির জন্য তারা শহরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

T.A.S / T.A.S

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী