শোকাবহ আগস্টের শেষদিনে বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরামের খাবার বিতরণ
রাজশাহীর বাঘায় সাবেক ছাত্রলীগ ফোরাম রান্না করা খাবার বিতরণ ককরেছে। বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সানোয়ার হোসেন সুরুজের পরিচালনায় অসহায় ও দুস্থদের মাঝে শোকাবহ আগস্ট মাসের শেষদিন উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার বাঘা বাজারের ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ গেটে ৩০০ দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনটির নেতারা।
সব সময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাঘা উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরাম কাজ করছে। ফোরামের সার্বিক তত্ত্বাবধানে ৩ বছর ধরে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।
সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন সুরুজ জানান, ১৫ আগস্ট ও শোকাবহ মাস উপলক্ষে বাঘা উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরাম বিগত ৩ বছর ধরে ভাসমান, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ শোকের মাসের শেষদিনে রিকসা-ভ্যানচালক, অসহায় ভাসমান মানুষোর মাঝে ৩০০ প্যাকেট খাবার বিরতণ করা হলো।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা হায়দার আলী, কামাল হোসেন, সানোয়ার, মানিক, রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিনসহ নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.