ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৫:৫০

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে কৃষি এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি নামের একটি সংগঠন।

শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস ও পোড়াগাঁও ইউনিয়নের আটভাইপাড়া গ্রামের জামাল উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে মোট ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রী ধান-৮৯ জাতের ধান বীজ ও ২০০ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও খাবার জুস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি(কেএফএইচ) এর চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম, ড. মুহাম্মদ  ইসহাক আলী, সাংবাদিক এম. সুরুজ্জামান, ক্লোডিয়া নকরেক প্রমূখ।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত