ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীর কেরানীরটেক এলাকায় অস্ত্র-মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১৪


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ২:৩২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা থেকে মাদক কারবারের নগদ অর্থ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডেপুটি কপিশনার (অপরাধ) ইলতুৎ মিশের নেতৃত্বে অপরাধ (উত্তর) বিভাগ ও ডিবির সমন্বয়ে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারে ‍এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানকালে কুখ্যাত মাদক কারবারি ঝর্ণা আক্তারকে (২৪)  ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। ‍এ সময় জাকির হোসেন নবীনকে (২৫) ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩লাখ ২ হাজার ২৮০ টাকাসহ ‍এবং কুলসুম বেগমকে (২৬) ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১২ হাজার ৩৮০ টাকাসহ গ্রেফতার করা হয়। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এছাড়াও ১১ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের ডেপুটি কপিশনার ইলতুৎ মিশ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন