ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামীলীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গণ মিছিল


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৬:২৮

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপি'র আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম, দলীয়করণ সংঘটিতকারী চিহ্নিত সন্ত্রাসী ও গণ দুশমনদের গ্রেপ্তারের দাবীতে গণমিছিল করা হয়েছে।

গণমিছিল শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাবা শহীদ আবুল কাশেমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাটগ্রাম পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি'র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপি'র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। গণমিছিলে পাটগ্রাম পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

T.A.S / T.A.S

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু