পটিয়ায় কলেজছাত্রর আত্মহত্যা
চট্টগ্রামের পটিয়া পৌর সদরে গলায় ফাঁস লাগিয়ে অমিত মল্লিক (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। পৌরসভার ২নং ওয়ার্ডে মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে পটিয়া থানা পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরন করে। অমিত মল্লিক গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুণ মল্লিকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অমিত মল্লিক দীর্ঘদিন ধরে তার বড় বোন পটিয়া সেন্ট্রাল হোসপাতালের নার্স অর্পিতা মল্লিকের সাথে মুন্সেফবাজারের জসিম টাওয়ারের দ্বিতীয় তলার বি-ফ্লাট নং-৫০৩-এ ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের ন্যায় রোববার রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। সকালে অমিত মল্লিককে তার বোন অর্পিতা মল্লিক ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষে ভর্তি জন্য আবেদন করেছেন।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের দ্বিতীয় তলা থেকে অমিত মল্লিক নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারে পরময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন