আলোচিত ম্যাকসুইনিকে নিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের এই স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার নাথান ম্যাকসুইনি। পার্থে প্রথম টেস্টেই অভিষেক হবে তার। ২৫ বছরের এই ব্যাটার ওপেনার হিসেবে খেলবেন সেটাও জানিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিং পজিশন। ডেভিড ওয়ার্নারের পর এই জায়গায় ছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু মিডল অর্ডার থেকে ওপেনার হিসেবে এসে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এরপরেই জানান দেন খেলতে চান চার নাম্বার পজিশনেই।
মাঝে মার্কাস হ্যারিস থেকে অনেকের নামই আলোচনায় থাকলেও ম্যাকসুইনিতেই বিশেষ আস্থা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর আগে কেবল একবারই ওপেনার ছিলেন এই ব্যাটার। ভারত 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের দুই টেস্টেই খেলেছেন ম্যাকসুইনি। প্রথম টেস্টে ছিল একটি অপরাজিত ৮৮ রানের ইনিংস। চার ইনিংস ব্যাট করে ৫২ গড়ে ১৭৬ রান করেন ম্যাকসুইনি।
এখন পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাকসুইনির রান ৩৮.১৬ গড়ে ২২৫২। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আছে ৬ সেঞ্চুরি। ম্যাকসুইনির মতোই এই টেস্ট দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন জশ ইংলিশ। পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের শেফিল্ড শিল্ডে ফর্ম দুর্দান্ত। ৪ ইনিংসে ২ সেঞ্চুরিসহ মোট রান ২৯৭।
কামিন্সের নেতৃত্বে এ স্কোয়াডের পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর স্কট বোল্যান্ড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রায় ৮ মাসের পর টেস্ট খেলতে যাচ্ছে অজিরা। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন, মাইকেল নেসের ও ম্যাট রেনশ।
২২ নভেম্বর শুরু হবে এ সিরিজের প্রথম ম্যাচ। পরের টেস্টগুলো শুরু হবে যথাক্রমে ৬ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, মিচেল স্টার্ক এবং স্টিভ স্মিথ।
এমএসএম / এমএসএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?