কালীগঞ্জে নবাগত ইউএনও তনিমা আফ্রাদের যোগদান
কালীগঞ্জের নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন তনিমা আফ্রাদ। তিনি রোববার (১০ নভেম্বর) কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
গত (২৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়। বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা নরসিংদী।
উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম.ইমাম রাজী টুলুকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তনিমা আফ্রাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এস.এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হয়েছেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ