পটুয়াখালীতে বিএনপির বিশাল বর্ণাঢ্য র্যালী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বিশাল বর্ণাঢ্য র্যালী করেছে জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহাস্রাধীক নেতা কর্মী সমর্থকসহ সাধারন মানুষ।
আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় পিডিএসএ মাঠ সংলগ্ন সড়কে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা থেকে বিএনপির শত শত নেতা কর্মী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, বাস্তুহারাদলসহ অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিল সহকারে এসে জমায়েত শেষে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হোটেল বনানী মোড়ে এক সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব পটুয়াখালী-১ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির অন্যতম সদস্য পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, পৌর শাখা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন। এ র্যালীতে ও সমাবেশে একাধিক কিশোরী বেগম খালেদা জিয়া সেজে হাতনেড়ে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আকৃস্ট করে র্যালী ও সমাবেশকে প্রানবন্ত করে তোলে। এ ছাড়াও ভ্যানগাড়িতে জনৈক এক কিশোরী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেজে প্রতিকী খাঁচায় র্যালীতে অংশগ্রহ করতে দেখা গেছে।
সমাবেশে বক্তারা বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার এবং আওয়ামীলীগকে আর রাস্তায় নামতে দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা