ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম-আশরাফুল


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৫:৫

দীর্ঘ ১৭ বছর পর প্রাণ ফিরে পেল বগুড়ার আন্তর্জাতিক ক্রিকেট মাঠ শহীদ চান্দু স্টেডিয়াম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে এই মাঠে শুরু হলো বিভাগীয় পর্যায়ের টি টুয়েন্টি ম্যাচ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

রোববার (১০ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল।

উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলের বিপক্ষে মাঠে নামে রাজশাহী লাল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা। এই টুর্নামেন্টে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও রয়েছেন।

২০টি দল নিয়ে দেশের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

অপরদিকে, ১৬ জানুয়ারি শুরু হবে মূল পর্ব। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ টি দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের দিন, আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

একসময় এই মাঠে আন্তর্জাতিক অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণেরর পর শহীদ জিয়ার জন্মভূমি ও বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ সরঞ্জামও ঢাকায় স্থানান্তর করা হয়। পরে বগুড়ার ক্রিকেটপ্রেমীদের দুর্বার আন্দোলনের মুখে আবার তা ফিরিয়ে দেয় জাতীয় ক্রীড়া সংস্থা।
রোববারের টি-টুয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে ৩৮ লক্ষ মানুষের শহর বগুড়ায় আবারো নতুন করে আশার সঞ্চার হলো।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়