ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৬:২২
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের আবু হাসান নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার আলফাডাঙ্গা সদর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতায়ালী থানায় পাঠানো হয়েছে।
 
রোববার বিকেলে তাঁকে ফরিদপুর কোতায়ালী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার আবু হাসান সাবেক আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। পৌরসভার শ্রীরামপুর গ্রামের মালেক মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন,ফরিদপুর কোতয়ালী থানার দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।
 
জানা যায়, ফরিদপুর জেলার মাবুদপুর এলাকার সিদ্দিকুর রহমানে ছেলে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে গত ১০ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ জন ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদউজ্জামান বলেন, গত ৪ আগষ্ট বৈষম্যছাত্রবিরোধী ছাত্র আন্দলনের ঘটনায় ফরিদপুর সদরের বাসিন্দা মুজাহিদুল ইসলামের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু হাসানকে শনিবার রাতে আলফাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা