উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী, উচ্ছ্বসিত তিশা
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
নতুনদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’
ফারুকী আরও বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। সেটা যদি করতে পারি, তাহলে বুঝব- যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হয়েছে।’
সবশেষ ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি যদি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনে গ্রহণ করব।’
এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামীর শপথ গ্রহণের একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভিডিওটি পোস্ট করে তিশা লেখেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী। আলহামদুলিল্লাহ।’
অভিনেত্রীর এ পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করে ফারুকীকে অভিবাদন জানাচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্টটি করার ১ ঘণ্টার মধ্যে সাড়ে ৫ হাজার রিঅ্যাকশন পড়ে।
তিশার সেই স্ট্যাটাসে ভক্তরাও ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তার হাত ধরে এবার দেশের শোবিজাঙ্গনে বড় কিছু পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করেছেন তারা।
এদিন ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। বাকি দুজন হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ