বাঘায় ইউপি কার্যালয়ে গৃহবধূকে ডেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ
রাজশাহীর বাঘায় আকলিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূরকে ইউপি কার্যালয়ে ঢেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাউসা ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমানের (৪০) সঙ্গে এক বছর আগে আকলিমার বিবাহ হয়। বিয়ের পর আকলিমা জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। তাই বিয়ের পর থেকেই স্বামীকে মাদকমুক্ত করতে আকলিমা আপ্রাণ চেষ্টা করেন। এ নিয়ে স্বামীর বড় ভাই (ভাশুর) জাহিদুল ইসলামের সঙ্গেও বিভিন্ন আলাপ-আলোচনা করেন কিভাবে স্বামী হাফিজুরকে মাদকমুক্ত করা যায়। সর্বশেষ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ভাশুর জাহিদুল আকলিমাকে বলেন, তোমার স্বামীকে ভালো করতে হলে ইউপি কার্যালয়ে একটি অভিযোগ দিতে হবে। এ কথা বলে তিনি কৌশলে আকলিমাকে বাউসা ইউপি পরিষদ কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক আকলিমার কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেন। এ সময় আকলিমা তার বড় ভাইকে বিষয়টি মুঠোফোনে জানানোর চেষ্টা করলে তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়া হয়। পরে এ ঘটনায় আকলিমা বাদী হয়ে ভাশুর জাহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, খালু হাকিম আলী এবং কাজী লায়েব উদ্দিনকে অভিযুক্ত করে একই দিনে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আকলিমার ভাই জহুরুল ইসলাম বলেন, তারা জোরপূর্বক তার বোনকে দিয়ে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নিয়েছে। ইউনিয়ন পরিষদে এ ধরনের মানবাধিকার লংঘনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক। আমরা এর সুবিচার চাই।
অভিযুক্ত জাহিদ বলেন, আমি এমন কাজের সাথে সম্পৃক্ত নই। ঘটনার সময় অন্য একটি সালিশে কার্যালয়ের বারান্দায় ছিলাম।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জাহিদ করেছে। সে-ই ভালো বলতে পারবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.