ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোহানও খুশি, মুশফিকও খুশি : রিয়াদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৩:৫৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছে মুশফিকুর রহিম। তার কিপিং নৈপুণ্যে অনেক ম্যাচ জিতেছে টিম-বাংলাদেশ, আবার তার কিপিং ব্যর্থতায় জেতা ম্যাচও হেরেছে টাইগাররা। তাই তাকে নিয়ে নানা সময় আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

তবে সদ্য সমাপ্ত অজিদের বিপক্ষে একাদশের বাইরে ছিলো মুশফিক। এসময় দলে সুযোগ পেয়ে যান নুরুল হাসান সোহান। সেই সিরিজে গ্লাভস হাতে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় আসেন সোহান।

ফলে টিম ম্যানেজমেন্ট দ্বিধায় পড়েছে- অদূর ভবিষ্যতে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন কে? এদিকে ৩০ আগস্ট বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ সোহান এবং পরের দুই ম্যাচ মুশফিক কিপিং করবেন। পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত করা হবে পঞ্চম ম্যাচে কে এই দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব ভাগাভাগির বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে ক্রিকেট অঙ্গনে। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানালেন, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মুশফিক বা সোহান অখুশি নন, বরং দুজনই খুশি।

মঙ্গলবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিক আছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানিং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।

রিয়াদ আরও বলেন, কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি