ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়ায় ভেজাল ঘি তৈরির দায়ে নিউ গন্ধেশ্বরীকে তিন লাখ টাকা জরিমানা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৪:৫৪

কৃত্রিম ফ্লেভার আর ডালডায় তৈরি হচ্ছিল বগুড়ার নামকরা প্রতিষ্ঠানের নিউ গন্ধেশ্বরী ব্র্যান্ডের ঘি। ইতোপূর্বে অফিসে ডেকে ভেজাল ঘি তৈরি না করতে সতর্ক করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। নিউ গন্ধেশ্বরী তাদের কারখানায় দীর্ঘদিন যাবত ভেজাল ঘি তৈরি করে ঢাকাসহ সারাদেশে বিক্রি করে আসছিল। সোমবার দুপুরে বগুড়ার রাজাবাজারস্থ প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে ভ্রাম্যমান আদালত তিন লাখ টাকা জরিমানা করেন।

এর আগে তাৎক্ষণিকভবে নিউ গন্ধেশ্বরীর ঘি মালিক-শ্রমিকদের সামনেই পরীক্ষা করা হয়। এছাড়াও দোকানে ডালডা ক্রয়ের সত্যতা পাওযা যায়। নিউ গন্ধেশ্বরীর মালিক ঘি তৈরির বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করলে আদালত তাকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা করেন। 

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে আদি গন্ধেশ্বরী ঘি-কে সর্তক করার পাশাপাশি পরিবেশ আইনে রাজা বাজারের মুকুল স্টোর থেকে ১৮৮ কেজি পলিথিন জব্দ ও প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়