ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৪:৫৫

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে আকলিমা আক্তার (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায়। নিহত আকলিমা চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

সে গত কয়েকদিন আগে তার সৎ মায়ের বাবার বাড়িতে স্বপরিবারে বেড়াতে এসেছিলো বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ হেফাজতে নেয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে নিহত শিশু আকলিমা তার বাবার সাথে সৎ মায়ের বাবার বাড়ি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে সে নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর পাড়ে তার শুকনো কাপড়চোপড় দেখতে পেয়ে সন্দেহজনকভাবে তাকে পুকুরের পানিতেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাড়ীর পাশের ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাভাবিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’