ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৩৭৬ কেজি পোনামাছ অবমুক্ত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৩:৫৫

নওগাঁর ধামইরহাটে মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি রাজস্ব খাতের আওতায় ১৩টি জলাশয়ে কার্পজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের পুকুরে ৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

পরে ঘুকসি বিল, বেলঘরিয়া দাখিল মাদরাসা, বৈদ্যবাদি ও মানপুর আবাসন কেন্দ্রের পুকুর, তালান্দার ও শিমুলতলী ফাঁড়ি পুকুর, কাশিয়াডাঙ্গা কওমি মাদরাসা, খুলুপুকুর, গুন ছোট পুকুর, ধাপের পুকুর ও দক্ষিণ শ্যামপুর মসজিদ পুকুরে মোট ৩৭৬ কেজি পোনা মাছ পর্যায়ক্রমে অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, ভেটেরিনারি সার্জন ডা. রিপা রানী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজামান সরদার, সাংবাদিক জাহিদ হাসান, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজ জানান, চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত ৯৪ হাজার টাকায় কার্পজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার