ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১২:৫৬

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়