ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইমঃ সচেতন করতে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১:৩৬

রাজশাহী জেলার তানোর উপজেলার শিক্ষার্থীদের সাথে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করা হয়।

আজ সকাল ১১ টায়  তানোর উপজেলার কোয়েল উচ্চ বিদ্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে তানোর থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে -অভিভাবক ও সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান । এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন ওসি মিজানুর রহমান মিজান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান মিজান সকালের সময়কে বলেন,'শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।' এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃশরিফুল ইসলাম, তানোর সাংবাদিক ক্লাব পরিবারের সম্মানিত সাধারণ সম্পাদক এম রায়হান আলী, স্হানীয় জন প্রতিনিধি লৎফর আলী, হুমাউন কবির অভিভাবক, থানা পুলিশের সদস্য ও ছাত্র ছাত্রীরা  উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ