বগুড়ায় কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু
বগুড়ায় কারাগারে চিকিৎসাধীন থাকাবস্থায় শহিদুল ইসলাম রতন (৬০) নামের এক আওয়ামীলীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। একটি নাশকতার মামলায় তিনি এক মাস যাবত কারাগারে ছিলেন। শহিদুল ইসলাম বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের পুত্র। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। গতকাল বিকেলেও তাঁকে নেবুলাইজার দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে তিনি মারা যান। এক মাস আগে তিনি একটি নাশকতা মামলায় গ্রেফতার হন।
জেল সুপার আরও বলেন, আজ সকালে তাঁর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক