বিল্ডিংয়ে অন্যের জায়গা, ছাড়তে বলায় আরডিএ'র বিরুদ্ধে মামলা
নিজের জায়গার সাথে অন্যের জায়গা সহ বিল্ডিং তৈরী করেছেন এক পুলিশ কর্মকর্তা। মানেননি ইমারত বিধিমালা। ভুক্তভোগী জায়গার মালিক মৌখিকভাবে বলে কাজ না হওয়ায় লিখিত অভিযোগ দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ)।আরডিএ উভয় পক্ষের জায়গার কাগজপত্র যাচাই করে পুলিশ কর্মকর্তাকে ভুক্তভোগীর জায়গা ছেড়ে দিতে নির্দেশ
দেয়। ভুক্তভোগীর জায়গা না ছেড়ে উল্টো আরডিএ'র বিরুদ্ধেই মামলা ঠুকে দিলেন ঐ পুলিশ কর্মকর্তা। এমনই অভিযোগ উঠেছে রাজশাহীতে।
ভুক্তভোগী লিয়াকত হোসেন পেশায় সাংবাদিক। তিনি বলেন, ওয়ারিশ সুত্রে প্রাপ্ত নতুন বিলসিমলা এলাকার বহরমপুর মৌজায় ৩৩৭ দাগে পৌনে এক কাঠা জমি দখল না দিয়ে দীর্ঘদিন দখলে রেখে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ৪ তলা ভবন নির্মাণ করে রেখেছেন নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যের জায়গায় ইমারত বিধিমালা উপেক্ষা করে সড়ক ঘেষে কোন প্রকার জমি না ছেড়ে এই ভবন নির্মাণ করা হয়েছে যা আইন বহির্ভূত। নতুন বিলসিমলা এলাকার বহরমপুর মৌজায় ৪৪০৮ খতিয়ানের ৩৩৭ দাগে ৪২৮৬ হোল্ডিং ভুক্ত পৌনে এক কাঠা জমির প্রকৃত মালিক মৃত লাইলি বেওয়ার ওয়ারিশ সাংবাদিক লিয়াকত হোসেন ও তার ভাইবোন, এরই প্রেক্ষিতে নিজ জমিতে নির্মানকৃত বিল্ডিং এর অংশ বিশেষ অপসারণের জন্য গত ২৪ জানুয়ারী লিয়াকত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারী-২৪ দুই পক্ষের শুনানি শেষে কর্তৃপক্ষ উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে ১৫ সেপ্টেম্বর ২ মাসের মধ্যে বিল্ডিং এর অংশ বিশেষ সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু তিনি অন্যের জমির অংশ ছাড়ছেন না।
তিনি বলেন, আমি পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার আমাদের অংশ রেখে বাড়ি নির্মাণের জন্য অনুরোধ করি, তাতে কোন লাভ হয়নি। তার দাম্ভিকতা হলো তিনি একজন পুলিশ অফিসার এবং আপন ভাই রবিন আওয়ামী লীগ কর্মী। নিজে পুলিশ ও ভাই আওয়ামী লীগের কর্মী হওয়ায় ক্ষমতার দাপটে আরডিএ'কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উল্টো আরডিএ'র নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করেছেন বলে জানতে পারি।
অভিযোগের বিষয়ে মুঠেো ফোনে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন,আমি ব্যস্ত আছি, আমার ভাই রবিন-মমিনদের সাথে কথা বলেন। ছোট ভাই মমিন উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের ৩৩৭ দাগে অধিগ্রহণের পরে ৪ ছটাক জমি ছিলো, পরে বাকী ১১ ছটাক পাশের ৩৩৮ দাগের মালিক মৃত আরকাতুন বেওয়ার ওয়ারিশ বাবলুদের কাছে থেকে ৫ লক্ষ টাকা দিয়ে কিনে স্থাপনা নির্মাণ করেছি। তবে ক্রয়ের বিষয়ে পূর্নাঙ্গ কোন তথ্য দিতে না পারলেও আরডিএ'র বিষয়ে দাম্ভিকতার সাথে বলতে থাকেন, আদালতে মামলা করেছি, মামলা দীর্ঘদিন চলবে, আমাদের কোন সমস্যা নাই।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, নোটিশ পেয়েছি আদালতে মামলা চলমান আছে, আমাদের উকিলের মাধ্যমে আমরা মামলা পরিচলনা করবো, মামলার রায় পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।অভিযোগকারীকে বিবাদি না করে শুধু আমাদের কেন বিবাদী করলো তা আমার বোধগম্য নয়।
এমএসএম / এমএসএম
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ