ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর সালমা হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৩:৩৫

দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর গৃহবধু সালমা হত্যার ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জেলার কাহালু থানার পাঁচপীর আড়োবাড়ী এলাকায় সাদ এর দাদা মো. রমজান মোল্লার বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে । গত ১০ নভেম্বর রোববার দুপুরে দুপচাঁচিয়া শহরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের পার্শ্বে জয়পুরপাড়া মহল্লায় ৪তলা বাসার তৃতীয় তলায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত সালমা খাতুনের স্বামী মাওলানা আজিজুর রহমান (৫৬) দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও দুপচাঁচিয়া উপজেলা জামে মসজিদের খতিব।

র‌্যাব জানায়, মা উম্মে সালমা খাতুন (৫০) এর সাথে সাদ বিন আজিজুর রহমানের হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। প্রায় প্রতিদিনই ঘর থেকে ৫০০-১০০০ টাকা হারিয়ে যেতো। এসব নিয়ে তার মা তাকে বকাবকি করতো। এতে ক্ষিপ্ত হয়ে পুত্র সাদ নিজ বাসায় তার মা উম্মে সালমা খাতুনকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজের ভিতর লাশ ঢুুকিয়ে রাখে।

নিজ বাসায় দিনে-দুপুরে গৃহবধু সালমা হত্যার ঘটনায় ঐদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব জানায়, ঘটনার দিন সকালে তার মা ভিকটিম উম্মে সালমার সাথে হাত খরচের টাকা নিয়ে কথার কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে আসামী রাগ করে সকালের নাস্তা না খেয়ে সাদ মাদ্রাসায় চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে মিষ্টি কুমড়া কাটার সময় সালমা বেগমকে পেছন দিক থেকে নাক-মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এ সময় সালমা বেগম বাঁচার চেষ্টা করলে তার হাতে থাকা দা দিয়ে সাদ এর তর্জনী আঙ্গুলের নিচে হালকা কেটে যায়।

র‌্যাব জানায়, হত্যার পর ঘটনাটিকে ডাকাতি হিসেবে চালিয়ে দিতে সাদ তার মাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখে এবং আলমারির কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় ফেলে রেখে তার বাবাকে ফোন করে বাসায় ডাকাতি হয়েছে বলে জানায়। পরে তার বাবা মাওলানা আজিজুর রহমান বাসায় ফিরে সালমা বেগমকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক সময় সাদ নিজেই ডিপ ফ্রিজ খুলে তার বাবাকে গৃহবধু সালমার হাত-পা বাঁধা লাশ দেখায়।  

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন