পাঁচবিবিতে ১৪৫ ধারা ভঙ্গ করে ভাংচুরসহ মারপিট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছিট মানিক গ্রামে ১৪৫ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ কর্তৃক প্রার্থক রাশেদুল ইসলামের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও মারপিটের অভিযোড় পাওয়া যায়।
আদালত ও এলাকা সূত্রে জানা গেছে, ছিট মানিক মৌজার এসএ খতিয়ান নং ৬০, আরএস ২০৯ ও ১৮২, সাবেক দাগ নং ৮৩, হাল ১২৬, ১২৮, ১২৯ দাগের সাড়ে ৬-৭ শতক সম্পত্তি প্রার্থক রাশেদুল ইসলাম মৃত নুরুল হক ও জনাব আলী কর্তৃক গত ১৫-১০-১৯৮৮ সালে হেবার ঘোষণামূলে প্রাপ্ত হন (দলিল নং ৬৭১৭)। রাশেদুল ও তার পিতা মোস্তাকিম উক্ত সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করে ও খলিয়ান, বাঁশঝাড় নিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখলকরারত গত ১১ আগস্ট সকাল ১০টায় একই গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে ছালেকীন, মৃত আ. রহমানের ছেলে আনিছুর রহমান, জাবেদ ও আব্দুর রহিমের পরিবারের লোকগণ সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে পেশীশক্তির বলে নালিশি সম্পত্তিটি দখল করতে আসে। এতে বাধা দেয়ায় রাশেদুল ও তার পরিবারবর্গকে মারপিট, খুন ও জখমের হুমকি দিলে রাশেদুল নিরুপায় হয়ে গত ১৭ আগস্ট জয়পুরহাট অতিরিক্ত জেলা মেজিস্টেট আদালতে ১৪৫ ধারা মোকদ্দমা আনায়ন করেন (মোকদ্দমা নং-১৫০পি/২১)।
উক্ত মোকদ্দমার জেল ধরে চাঁদা দাবি করে গত ২০ আগস্ট দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষ রাশেদুলের বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুরসহ মারপিট করে। মারপিটে আহত হন রাশেদুলের স্ত্রী আরজু আরা (২৭), বোন জেসমিন (২৫) এবং শহীদুলের ছেলে রানা বাবু (১৮) শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফুলা রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে পড়ে থাকলে এলকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই দিন পাঁচবিবি উপজেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
২১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে কিছুসংখ্যক দস্যু প্রকৃতির লোক নিয়ে পুনরায় রাশেদুলের পরিবারের সদস্যদের মারপিটসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। ন্যায়বিচারের জন্য রাশেদুল বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করেন।
রাশেদুল জানান, বর্তমানে প্রতিপক্ষ কর্তৃক হুমকির জন্য পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। ন্যায়বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’