ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে গাঁজা-হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:৪৫

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা-হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ শেখ ফরিদ ও রবিউল হোসেন বাবুকে আটক করেন পুলিশ।

অপরদিকে মঙ্গলবার ভোররাতে একই ইউনিয়নের দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আতাউর রহমানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে শেখ ফরিদ (৪০), ধরনিবাড়ি ইউনিয়নের মালতিবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে রবিউল হোসেন বাবু (২৭) ও দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে আতাউর রহমান (৪৫)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

T.A.S / T.A.S

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ