ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কালীগঞ্জে বাজার তদারকিমূলক অভিযানে জরিমানা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-১১-২০২৪ বিকাল ৫:২৭

ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগর, নিমতলা ও থানা রোডে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝিনাইদহ। অভিযানে র‌্যাব-৬ ও বাংলাদেশ সেনাবাহিনী এর সহযোগীতায় যৌথ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭৩,০০০/- (তিয়াত্তর হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন  সাধন সরকার, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কির্তৃপক্ষ, ঝিনাইদহ ও মো: আলমগীর কবির, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন র‌্যাব-৬ ও বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের দুইটি টিম।

কালীগঞ্জের ঝর্ণা ফুড প্রোডাক্টস-৫০০০০/- এবং একতা বেকারী ২৩০০০/-। অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদন ব্যাতিত BSTI এর লোগো ব্যবহার এবং যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে জানা যায়।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়