ঝিনাইদহে ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে যখম
ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলা কানাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পের নিকটে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ওয়াদুদ মেম্বর বলেন, সকালে ইউনিয়ন পরিষদে মিটিং এর উদ্দ্যেশে বাড়ি থেকে যাওয়ার পথে ঝিনুকমালা আবাসন প্রকল্পের কাছে পৌছালে জিহাদ. রিপন, হাসান, জাকিরসহ একদল সন্ত্রাসী তার মোটরসাইকেল থামিয়ে কাঠের চলা, রড, হাতুড়ি দাঁ দিয়ে পিটাতে ও কোপাতে থাকে এসময় আমার চিৎকারে লোকজন ছুটে এলে তারা আমাকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা আবার আমার গাড়ি রোধ করে আমার উপর হামলার করে মারধর করতে থকে এবং দুই ভেঙ্গে জখম করে দেয়। জনগন ছুটে এলে তারা পালিয়ে যায় পরে আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন এরা সবাই আমার পরিচিত এবং সন্ত্রাসী বাহিনির সদস্য। আব্দুল ওয়াদুদ মেম্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরখাজুরা গ্রামের মৃত শাহাদত মেম্বারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রক্রিয়া চলছে, আসামীদের বেরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান